গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান

ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হয়েছেন মোহাম্মদ রুহুল কবির খান। আজ সোমবার ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খানকে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়।

আরও