বাবা-মা-ভাইয়ের কবরের পাশে তোফাজ্জলের দাফন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের পিটুনিতে নিহত মাসুদ কামাল ওরফে তোফাজ্জলের দাফন সম্পন্ন হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের পিটুনিতে নিহত মাসুদ কামাল ওরফে তোফাজ্জলের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকালে বরগুনার পাথরঘাটা উপজেলার তালুক গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ৯টায় স্থানীয় মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।

চোর সন্দেহে বুধবার তাকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের কয়েকজন শিক্ষার্থী। রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা মারধর করা হয় তাকে। একপর্যায়ে ক্যান্টিনে বসিয়ে খাবারও খাওয়ান শিক্ষার্থীরা। এরপর আবারো তাকে মারধর করা হয়। এ সময় তোফাজ্জল অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ছয় শিক্ষার্থীকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।

আরও