কুমিল্লায় গাড়ির চাপায় যুবক নিহত

ময়নামতি হাইওয়ে ওসি মো. ইকবাল বাহার জানান, সকালে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন রানা। পথে পারুয়ারা দাখিল মাদরাসার সামনে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুমিল্লার বুড়িচং উপজেলায় গাড়ির চাপায় কামরুল হাসান রানা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রানা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। কয়েক মাস আগে দুবাই থেকে ফিরে কুমিল্লা আলেখারচর বিশ্বরোডের হাইওয়ে ইন হোটেলে চাকরি নেন। এরই মধ্যে আবার বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, পাসপোর্টও জমা দিয়েছিলেন। শিগগিরই তার বিদেশ যাওয়ার কথা ছিল।

ময়নামতি হাইওয়ে ওসি মো. ইকবাল বাহার জানান, সকালে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন রানা। পথে পারুয়ারা দাখিল মাদরাসার সামনে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, খবর পেয়ে তাৎক্ষণিকখাকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

আরও