নদীতীরে ভেসে এল ৩০ ফুট লম্বা মৃত তিমি

পরিবেশ দূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেয়া প্রয়োজন। তবে দুর্গন্ধের কারণে কোনো শ্রমিকের জন্য তিমিটির কাছে যাওয়া দুরূহ হয়ে গেছে।

বরগুনার তালতলীতে আন্ধারমানিক নদীর তীরে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি ভেসে এসেছে। গতকাল সকালে স্থানীয়রা তিমিটিকে দেখতে পেয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের খবর দেন। মৃত তিমিটিকে দেখতে ভিড় করেন স্থানীয়রাও। বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান জানান, তিনি খবর পেয়ে বন বিভাগের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিশাল আকৃতির তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেয়া প্রয়োজন। তবে দুর্গন্ধের কারণে কোনো শ্রমিকের জন্য তিমিটির কাছে যাওয়া দুরূহ হয়ে গেছে।

তিমিটির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা জানান, পানির যেকোনো স্তরে সমস্যার কারণে তিমিটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ জানতে গবেষণা প্রয়োজন।

আরও