কুড়িগ্রামে ট্রাক চাপায় ইউপি চেয়াম্যান নিহত

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান আব্দুর রাজ্জাক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানান, চেয়াম্যান আব্দুর রাজ্জাক ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো ট ১২-০৮৩৫ নম্বরের একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করায়। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডক্টরস ক্লিনিকে তার মৃত্যু হয়।

রংপুর ডক্টরস ক্লিনিকে থাকা চেয়াম্যান আব্দুর রাজ্জাকের ভাগ্নে দুলাল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল হেলাল মাহামুদ জানান, দুর্ঘটনার পরপর ট্রাক চালক পালিয়ে গেছেন। ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও