ডব্লিউইএফের সম্মেলন শেষে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

আজ স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের অংশ হিসেবে আজ চীনের স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে উচ্চগতির বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউ চ্যাম্পিয়নসের ১৭তম বার্ষিক এ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।

সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও গণমাধ্যম অঙ্গনের এক হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। বৈশ্বিক অর্থনীতি, উদ্ভাবন, বিনিয়োগ ও ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে সেখানে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা বলছেন, গ্রীষ্মকালীন দাভোসে তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহায়ক হবে। একই সঙ্গে বিভিন্ন দেশের সফল অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের সামগ্রিক সক্ষমতা আরো শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছান।

আরও