ছবিতে চট্টগ্রামজুড়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণায় প্রার্থীরা কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবেন না বলে জানানো হয় নির্বাচনী আচরণবিধিতে। পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধের পাশাপাশি সীমিত করা হয়েছে ব্যানার, লিফলেট, ফেস্টুন ও হ্যান্ডবিলের ব্যবহার। তবে চট্টগ্রামজুড়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু চিত্র ধরা পড়েছে বণিক বার্তার চোখে। ছবি তুলেছেন আজিম অনন।

চট্টগ্রাম-১০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ জান্নাতুল ইসলাম হাতপাখা প্রতীকে ভোট চেয়ে বিশাল আকারের রঙিন ব্যানার লাগিয়েছেন সড়কের বিভিন্ন স্থানে; যা নির্বাচনী আচরণবিধি ৭-এর লঙ্ঘন। আগ্রাবাদ এলাকা থেকে তোলা।

আমান বাজার এলাকায় চট্টগ্রাম-৫ আসনের বিএনপি প্রার্থী মীর মোহাম্মাদ হেলাল উদ্দিন ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিশাল আকারের রঙিন ব্যানার লাগিয়েছেন সড়কের বিভিন্ন স্থানে; যা নির্বাচনী আচরণবিধি ৭-এর লঙ্ঘন।

চট্টগ্রাম-১০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাঈদ আল নোমান এর পক্ষে বসানো হয়েছে তোরণ। ছবিটি হাজীপাড়া এলাকার।

নির্বাচনী আচরণবিধি-৭ অনুযায়ী, নির্বাচনের প্রচারণায় একটি মাইক ব্যবহারের কথা থাকলেও ১১ আসনের জামায়াত প্রার্থীর প্রচারণায় ব‍্যবহার হচ্ছে দুটি মাইক।

আরও