রংপুরে ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি এবং করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আরডিআরএস কনফারেন্স রুমে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় কর্মশালা আয়োজন করে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। কর্মশালায় রংপুর বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার ৩১ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।