ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শহরের বিরাসার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। 

পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ নিয়ে নতুন ও পুরনো কমিটির নেতাকর্মীদের মধ্যে বিরোধ তৈরি হয়। এছাড়া নতুন কমিটির আহ্বায়ক শাহীনুর রহমানের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনাও ঘটে। গতকাল নতুন আহ্বায়ক কমিটির নেতারা আনন্দ মিছিল করার জন্য বিরাসার এলাকায় জড়ো হন। এ সময় পুরনো কমিটির আহ্বায়ক ফুজায়েল চৌধুরীসহ অন্য নেতারা একই স্থানে এলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিরোধ সৃষ্টি হয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ককটেল ছুড়েছে। 

এদিকে কমিটি নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৫ নেতাকর্মীর নামে মামলা করেছে। এতে প্রধান আসামি করা হয়েছে জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফকে। সদর মডেল থানা পুলিশের এসআই শ্রীবাস চন্দ্র দাশ বাদী হয়ে এ মামলা করেছেন। এছাড়া যুবদল নেতা ইয়াছিন মাহমুদকেও আসামি করা হয়। অজ্ঞাত আসামি করা হয় ৬৫ জনকে। তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও