ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৪৩ জন

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যায়নি। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে ৮৪ জন মারা গেছে।

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যায়নি। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে ৮৪ জন মারা গেছে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৯ ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ২০ হাজার ২৫৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

আরও