কুমিল্লায় ট্রলি উল্টে একই পরিবারের ৩ নারী নিহত

নিহতরা হলেন— কড়াই কান্দি গ্রামের শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার, ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার। রুজিনা ও সামছুন নাহার আপন জা। রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী।

কুমিল্লার তিতাস উপজেলায় ট্রলি উলটে নদীতে পড়ে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কড়িকান্দি-রাজাপুর সড়কের তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কড়াই কান্দি গ্রামের শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার, ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার। রুজিনা ও সামছুন নাহার আপন জা। রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী।

তিতাস থানার ওসি খালেদ সাইফুল্লাহ ঘটনাটি নিশ্চিত করে বলেন, স্থানীয়ভাবে জানা গেছে যে ট্রলিটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি সেতু থেকে নদীতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিন নারী নিহত হন।

পুলিশ আরো জানিয়েছে, তাদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবার থেকে আবেদন এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও