বন্দুকসহ গ্রেফতার

বান্দরবানের লামা উপজেলা সদর ইউনিয়ন থেকে একটি একনলা বন্দুকসহ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বান্দরবানের লামা উপজেলা সদর ইউনিয়ন থেকে একটি একনলা বন্দুকসহ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।​ গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে লামা থানায় আরো একটি মামলা করা হয়েছে। গতকাল লামা থানার ওসি মো. শাহজাহান কামাল জানান, গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ২০০২ সালে একটি মামলায় সাজার পরোয়ানা রয়েছে। এছাড়া গ্রেফতারকালে অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নতুন একটি মামলা করা হয়েছে।

আরও