বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গতকাল বেলা ১১টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদ বলেন, ‘বাকৃবি দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কৃষিপ্রধান বাংলাদেশের উন্নয়ন কৃষির ওপরই নির্ভরশীল।’ তিনি কঠিন প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

ভাইস চ্যান্সেলর ড. ভূঁইয়া তার বক্তব্যে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে।’

আরও