চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে ৩২২ রোহিঙ্গা আটক

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দোহাজারি পৌরসভার বার্মা কলোনি ঘিরে অভিযান শুরু হয়। পুলিশ সূত্র জানায়, রাত ১২টার পর থেকে শতাধিক বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ১৭৬ জন পুরুষ, ৮৬ জন নারী ও ৮৩ জন শিশু-কিশোরকে আটক করে থানায় নেয়া হয়।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে নারী-পুরুষ ও শিশুসহ ৩২২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দোহাজারি পৌরসভার বার্মা কলোনি ঘিরে অভিযান শুরু হয়। পুলিশ সূত্র জানায়, রাত ১২টার পর থেকে শতাধিক বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ১৭৬ জন পুরুষ, ৮৬ জন নারী ও ৮৩ জন শিশু-কিশোরকে আটক করে থানায় নেয়া হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, মোট ৩৪৫ জনকে আটক করা হলেও যাচাই-বাছাই শেষে এখন পর্যন্ত ৩২২ জনকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করা হয়েছে। বাকিদের পরিচয় যাচাই চলছে। আটক ব্যক্তিদের নাগরিকত্ব ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ঠিকানা যাচাই শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) মাধ্যমে সংশ্লিষ্ট ক্যাম্পে পাঠানো হবে।

তিনি আরো জানান, অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত বার্মা কলোনিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালানো হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

আরও