স্পিকারের সঙ্গে আইএমএফ ডিএমডির সাক্ষাৎ

স্পিকার বলেন, করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক মুদ্রা সংস্থা(আইএমএফ) প্রতিনিধি দল। সংস্থাডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ন্তোনিয়েতে মনসিও সায়েহের নেতৃত্বে দলে ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের উপদেষ্টা আমিনা লেহরিচি, ডেপুটি ডিরেক্টর এনি মেরি গাল্ডি, মিশন প্রধান রাহুল আনন্দ এবং বাংলাদেশ ও ভুটানের আবাসিক প্রতিনিধি জায়েন্দু দে

আজ মঙ্গলবারের (১৭ জানুয়ারি) সাক্ষাতে তারা বাংলাদেশের উন্নয়ন, সাম্প্রতিক বৈশ্বিক সংকট, উন্নত দেশের কাতারে উত্তরণের জন্য বাংলাদেশকে আইএমএফের সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎখাতে ভর্তুকি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে।

এ সময় আইএমএফে ডিএমডি বলেন, আইএমএফ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী। ২০৪১ সাল নাগাদ একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণে আইএমএফ বাংলাদেশকে সহায়তা অব্যহত রাখবে।

এছাড়া করোনা ও রুশ-ইউক্রেন সংঘাতের ফলে বাংলাদেশের মতো উদীয়মান অর্থনৈতিক দেশগুলো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আইএমএফ বাংলাদেশের পাশে থাকবে বলে দৃঢ় আশ্বাস দেন তিনি। ডিএমডি ন্তোনিয়েতে বলেন, সংকটকালীন সময়ে আইএমএফ বাংলাদেশকে যে ঋণ সহায়তা দিতে যাচ্ছে তা যথাসময়ে পরিশোধের সক্ষমতা বাংলাদেশের রয়েছে

আইএমএফ বাংলাদেশকে যে সহযোগিতা দিচ্ছে, সে বিষয়ে সংসদ সদস্যদের অভিজ্ঞতার জন্য সংস্থার প্রতিনিধিদের মাধ্যমে ‘‌অরিয়েন্টেশনের’ মাধ্যমে অবহিত করার অনুরোধ জানান স্পিকার। শেষে বাংলাদেশে সফরের জন্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান তিনি।

আরও