ভারতে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমরা দ্বিপক্ষীয় সফর ও আলোচনার ওপরই বেশি জোর দিচ্ছি

বিমসটেকের চেয়ার হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা— জানতে চাইলে তিনি বলেন, বিমসটেকের চেয়ারকে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রীকে তো দাওয়াত দেয়নি

ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দ্বিপক্ষীয় সফর ও আলোচনার ওপরই বেশি জোর দিচ্ছে বাংলাদেশ।

ফরেন সার্ভিস একাডেমিতে আজ সাংবাদিকরা ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘কীভাবে যাবে? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে?’

বিমসটেকের চেয়ার হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা— জানতে চাইলে তিনি বলেন, ‘বিমসটেকের চেয়ারকে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রীকে তো দাওয়াত দেয়নি।’

বিমসটেকের চেয়ার হিসেবে বাংলাদেশের কোনো প্রতিনিধির ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের সুযোগ রয়েছে কিনা— এমন প্রশ্নে হুমায়ুন কবির বলেন, ‘আমাদের তো স্কোপ নাই প্রতিনিধি দেয়ার। বিমসটেকের চেয়ারকে দিয়েছে। কাকে পাঠাবে বিমসটেকের সচিবকে?’

এছাড়া ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই বলেও জানান হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘এখানে কোনো স্কোপ নাই। আমরা দ্বিপক্ষীয় সফর ও আলোচনার ওপরই বেশি জোর দিচ্ছি। যখন পরিবেশ অনুকূল হবে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে, তখন দ্বিপক্ষীয় সফর হবে। এখানে তাড়াহুড়ো করার কিছু নেই। আর প্রথম সফর তো বহুপক্ষীয় হতে পারে না।’

আরও