এতে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে প্রায় ১ ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি তারাকান্দির উদ্দেশে ছেড়ে যায়। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়ানোর পর হঠাৎ ইঞ্জিনে আগুন লাগে। এ সময় ইঞ্জিন থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়।
তিনি বলেন, ‘চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীদের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে প্রায় ১ ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি তারাকান্দির উদ্দেশে ছেড়ে যায়।’