যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ৫ প্রাপ্তি কমেছে

এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ৫ প্রাপ্তি কমেছে।

এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ৫ প্রাপ্তি কমেছে। গত বছর সর্বোচ্চ ফলাফলে দেশসেরা অবস্থানে থাকলেও এবার সেই অবস্থান হারিয়েছে। এবারের ফলাফলে এ বোর্ডের পাসের হার ৮৩ দশমিক ৯৫। জিপিএ৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী। এইচএসসি-২০২১-এর ফলাফলে দেশসেরা অবস্থানে থাকা এ বোর্ডের পাসের হার ছিল ৯৮ দশমিক ১১। জিপিএ৫ পেয়েছিলেন ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী। ফলাফল অনুযায়ী, পাসের হার কমেছে ১৪ দশমিক ১৬ এবং জিপিএ-৫ প্রাপ্তি কমেছে ২ হাজার ১৭৫। 

যশোর বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে ৯৮ হাজার ২৬৯ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮২ হাজার ৫০১ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৪০ হাজার ৮২১ জন এবং ছাত্রী ৪১ হাজার ৬৮০ জন। এর আগে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে ১ লাখ ২৮ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন ১ লাখ ২৫ হাজার ৭৪১ জন। জিপিএ-৫ পেয়েছিলেন ২০ হাজার ৮৭৮ জন। 

আরও