শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজ ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বিকালে অনুষ্ঠিত হতে যাওয়া নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। বিমানবন্দরে পৌঁছালে মালদ্বীপের প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদানসহ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বরণ করে নেয়া হয়।

আরও