চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে এ রায় ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেয়া হয়।