শিবালয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ ,আহত ২০

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় গার্মেন্টস কর্মীবাহী একটি মিনিবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো ২০ জন।

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় গার্মেন্টস কর্মীবাহী একটি মিনিবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো ২০ জন।
বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম জানান, আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীবাহী মিনি বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আর ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
বাস-ট্রাক সংঘর্ষে দুর্ঘটনাস্থলে একজন হাসপাতালে নেয়ার পর আরো ২ জন মারা যায় বলেও তিনি জানান। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মী , হাইওয়ে পুলিশ থানা পুলিশ  স্থানীয় মানুষের সহায়তায় হতাহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহত ২০ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এছাড়া হাসপাতালে আনার আগেই দুই নারী গার্মেন্টস কর্মী মারা গেছেন।

আরও