ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, ৪০ মামলা

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪০টি মামলা দায়ের করা হয়।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগ ১৩১ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, তেজগাঁও বিভাগ ৭২ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, লালবাগ বিভাগ ৪০ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গুলশান বিভাগ ৩৭ জন, রমনা বিভাগ ২৯ জন ও গোয়েন্দা বিভাগ দুইজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৬ দশমিক ১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, ১ হাজার পিস সাবান ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরও