জাতিসংঘ অধিবেশন

১৯ মাস পর বিদেশ সফরে প্রধানমন্ত্রী

আজ শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৯০১ যোগে ফিনল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাত্রাপথে প্রথমে তিনি ফিনল্যান্ডের হেলসিঙ্কি যাবেন, সেখানে দুই দিন অবস্থানের পর নিউইর্য়ক যাবেন প্রধানমন্ত্রী।

আজ শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৯০১ যোগে ফিনল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। করোনা মহামারি শুরুর টানা ১৯ মাস পর প্রথম বিদেশ সফর যাচ্ছেন শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। 

স্থানীয় সময় বিকেলে ফিনল্যান্ডের হেলসিংকি ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর হেলসিংকির হোটেল ক্যাম্পে যাবেন শেখ হাসিনা। এরপর রোববার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় হেলসিংকির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৯০২ যোগে নিউইর্য়কের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।

নিউইর্য়ক সময় বিকেল ৬টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। সেখানে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থল লোটে নিউইর্য়ক প্যালেস হোটেলে যাবেন।

আরও