সাপ্তাহিক ব্রিফিংয়ে জয়সোয়াল

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন তথ্য নেই

নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের আসর বসছে আগামী শনি ও রোববার। এ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দিতে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন কিনা সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে কিছু জানিয়েছে কিনা? জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান-সম্পর্কিত নতুন কোনো তথ্য তার কাছে নেই। শীর্ষ সম্মেলনে কোন কোন দেশের কারা যোগ দিচ্ছেন, সে বিষয়েও স্পষ্ট করে তিনি কিছু জানাননি।

নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের আসর বসছে আগামী শনি ও রোববার। এ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দিতে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে গত ফেব্রুয়ারিতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তাকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানায় ভারত।

এরপর প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয়। এর মধ্যে গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সরাসরি সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর দুই দেশের সম্পর্কে টানাপড়েন বাড়ে। এরপর প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চললেও দিনক্ষণ ঠিক হয়নি।

আরও