গোপালগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ৬০ হাজার ১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ প্রামানিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।
এদিকে গোপালগঞ্জ-১ আসনে মোট ১৩৮টি কেন্দ্রের মধ্যে ৪২টির ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম ২৩ হাজার ৭৬৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল হামিদ মোল্লা পেয়েছেন ১২ হাজার ১০৮ ভোট।
গোপালগঞ্জ-২ আসনে ১৫১টি কেন্দ্রের মধ্যে ৫২টির ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর ১০ হাজার ৮৭৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের খেলাফত মজলিশের প্রার্থী শুয়াইব ইব্রাহিম পেয়েছেন ৯ হাজার ১০৬ ভোট।