বিক্ষোভ মিছিল

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় স্থানান্তরের আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। বক্তারা বলেন, ভৌগোলিক কারণে চরাঞ্চলের মানুষের সুবিধার কথা চিন্তা করেই অফিসটি ব্রিটিশ আমলে এখানে স্থাপন করা হয়েছিল। কিন্তু জনস্বার্থ উপেক্ষা করে সেটি কালিরবাজার এলাকায় সরিয়ে নেয়ার পাঁয়তারা চলছে।

আরও