হিমালয়ের নিকটবর্তী জেলা পঞ্চগড়। হেমন্তেই শীত পড়তে শুরু করে দেশের সর্ব উত্তরের এ জেলায়। প্রচণ্ড শীতে সকালবেলা স্কুলে যেতে হলেও মোটা কাগড় নেই অনেকের। এসব শিশুর কথা বিবেচনা করে পঞ্চগড় সদর ও বোদা উপজেলার ১২টি প্রাথমিক ও কিন্ডারগার্টেনের ১ হাজার ২০০ শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে চিনিকল মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে শিশুদের হাতে শীতের পোশাক, শিক্ষা উপকরণ ও দুপুরের খাবার তুলে দেয়া হয়।