গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলা মোড়ে নরসিংদী প্রেসক্লাব আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন জেলার সর্বস্তরের সাংবাদিকরা।
এ সময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হন। এর দায় রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি জোর আহ্বান জানান তারা।
এ সময় বক্তব্য দেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাক মোবারক হোসেন, সাবেক সভাপতি নিবারণ রায় ও হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির শাহ, সাংবাদিক আইয়ুব খান সরকার প্রমুখ ।