২৫ ডিসেম্বর বিমানবন্দরগামী যাত্রীদের জন্য নির্দেশনা

আগামী ২৫ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক ও পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট সড়ক) ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। যার ফলে তীব্র যানজট সৃষ্টি হতে পারে

আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে রেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক ও পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট সড়ক) ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। যার ফলে তীব্র যানজট সৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সকল যাত্রীদের ওই তারিখে পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এ সময় তারেক জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থাকবেন।

আরও