পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেওক্রাডং সড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় নারীসহ দুই পর্যটক নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যার পর সড়কটির লোকালয় শূন্য পেঁপে বাগান এলাকায় আঁকাবাঁকা ঢালু সড়ক থেকে মোটরসাইকেল ২০ ফুট নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভোলার বোরহানউদ্দিন থানার বড় মানিকা এলাকার মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ থানা এলাকার রোকাইয়া আক্তার (৩০)। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

আরও