গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাকিব ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল চারটার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাকিব (১৭)। তিনি পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাকিব ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আরও