তামাকের ন্যায্যমূল্যসহ ছয় দফা দাবি জানিয়েছেন চাষী ও ব্যবসায়ীরা।
প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় গতকাল রংপুর তামাক চাষী ও ব্যবসায়ী সমিতি বেলা ১১টায় নগরীর ধাপে অবস্থিত রায়ান্স হোটেলে এ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে লিখিত ব্যক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম ফকির।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মজিবর রহমান, ৬ নং জলঢাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক, মিজানুর রহমান মিজান, ফারুক হোসেন প্রমুখ।
লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক মো. মাসুম ফকির তামাকের ন্যায্য মূল্য নির্ধারণ, তামাক বিক্রয়ের নিশ্চয়তা, গত বাজেটে বিড়ির ওপর বৃদ্ধীকৃত ৪ টাকা মূল্যস্তর কমানো, বিড়িতে আরোপিত ১০ শতাংশ অগ্রিম আয়কর কমানো, বহুজাতিক কোম্পানির আগ্রাসন থেকে তামাকের সুরক্ষা ও নিম্নস্তরের সিগারেটের ওপর শুল্ক বৃদ্ধির দাবি করেন।