ছেলের কাঁধে ভর দিয়ে ভোট কেন্দ্রে ১১৫ বছর বয়সী খাজামন বিবি

বয়সের ভারে শরীর অচল হয়ে পড়েছে, নিজে হাঁটতেও পারেন না। তবুও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সন্তানের কোলে চড়ে ভোট দিতে এসেছেন ১১৫ বছর বয়সী খাজামন বিবি

বয়সের ভারে শরীর অচল হয়ে পড়েছে, নিজে হাঁটতেও পারেন না। তবুও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সন্তানের কোলে চড়ে ভোট দিতে এসেছেন ১১৫ বছর বয়সী খাজামন বিবি। আজ সকাল ৯টায় রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এসে উপস্থিত ভোটারদের নজর কাড়েন তিনি।

খাজামন বিবি জানান, হাঁটতে না পারলেও জীবিত থাকতে নিজের ভোট নষ্ট করতে চাননি। তাই ছোট ছেলের সহায়তায় ভোটকেন্দ্রে এসেছেন। খাজামন বিবির ধারণা, এটিই হয়তো জীবনের শেষ ভোট।

বর্ষীয়ান এ নারীর ছোট ছেলে মো. আসাদুল সরদার জানান, তার মা রাত থেকেই ভোট দেয়ার জন্য আগ্রহ দেখাচ্ছিলেন। সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন।

ভ্যানগাড়ি ও কাঁধে ভর দিয়ে খাজামন বিবিকে কেন্দ্রে নিয়ে আসা হয়।

ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এ কেন্দ্রে এত বেশি বয়সী আর কোনো ভোটার এখনো আসেননি। দেশের প্রতি খাজামন বিবির টান অনুসরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

আরও