নেত্রকোনার দুর্গাপুরে রাস্তার কাজ উদ্বোধনের সময় কোমলমতি শিশুদের সঙ্গে নিয়ে ফলকের পর্দা উন্মোচন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তিনি শিশুদের মিষ্টিমুখ করান।