মেহেরপুরে ব্যবসায়ীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ করে ৫০ হাজার টাকা লুট

ডাকাতির শিকার হয়েছেন জুগিন্দা গ্রামের এনামুল হক, দিপু বড়ুয়া, অটোচালক ষোলমন, আজান গ্রামের মৃত ফজিল মন্ডলের ছেলে লিয়াকত আলী, ফজলু মন্ডলের ছেলে গরু ব্যবসায়ী কালু মন্ডল ও আব্দুর রশীদের ছেলে রতন।

মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা সড়কে গরু ও সবজি ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়ে টাকা লুট করেছে দুর্বৃত্তরা। হামলার সময় আতঙ্ক ছড়াতে ডাকাতরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা লুট করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

ডাকাতির শিকার হয়েছেন জুগিন্দা গ্রামের এনামুল হক, দিপু বড়ুয়া, অটোচালক ষোলমন, আজান গ্রামের মৃত ফজিল মন্ডলের ছেলে লিয়াকত আলী, ফজলু মন্ডলের ছেলে গরু ব্যবসায়ী কালু মন্ডল ও আব্দুর রশীদের ছেলে রতন।

তারা সবাই গাংনী বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন। পথে পোড়াপাড়া-যুগিন্দা সড়কের নিজন এলাকায় ডাকাত দল ওত পেতে ছিল। তারা ব্যবসায়ীদের গতিরোধ করে লাঠিসোঁটা দিয়ে মারধর করে ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়।

গরু ব্যবসায়ী কালু মন্ডল বলেন, ‘আমাদের আটকে রেখে মারধর করা হয়েছে। আমার কাছ থেকে ১৫ হাজার টাকা লুট করা হয়েছে। তারা আমাদের মোবাইলগুলোও ছিনিয়ে নিয়ে পাশের ঝোপে ফেলে দেয়।’

খবর পেয়ে গাংনী থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ‘ঘটনার তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে ধরতে অভিযান শুরু হয়েছে।’

আরও