গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের সার্ভিস লেনের বড় অংশ দখলে রাখা সহস্রাধিক হকারকে উচ্ছেদ করা হয়। অভিযানের নিরাপত্তায় বিপুলসংখ্যক সেনাবাহিনী, পুলিশ, র্যাব ছাড়াও উচ্ছেদকাজে পৌরসভার শতাধিক কর্মচারী অংশ নেন।