জয়পুরহাটে কৃষি ও পল্লী ঋণ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক পিএলসি পাঁচবিবি ও কালাই শাখার যৌথ আয়োজনে গতকাল বেলা ১১টায় জামালপুর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনপ্রধান শিকদার মো. শিহাবুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার পরিচালক সরদার আল এমরান।