মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত রাফিয়া ও রাইশা সম্পর্কে আপন চাচাতো বোন। রাফিয়া মৌশা গ্রামের আমিনুরের মেয়ে এবং রাইশা আলিনূরের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে খাবার খাওয়ার পর দুই শিশু বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. কাজী আবু হাসান পরীক্ষা-নিরীক্ষার পর দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।