চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চম্বল ইউনিয়ন এলাকায় একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ইউনিয়নের জঙ্গল চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে।
বাঁশখালীর জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।
আনিসুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। হাতিটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের শেষে বিস্তারিত জানা যাবে। তিনি জানান, ভেটেরনারি চিকিৎসকরদের একটি দল বিষয়টি পর্যবেক্ষণ করছে। তারা তদন্ত করে দেখবে হাতিটির মৃত্যুর কারণ কী। তদন্ত শেষে হাতিটি মাটি চাপা দেয়া হবে।
হাতিটির বয়স আনুমানিক ৫০ বছর। মৃত প্রাণিটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।