চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন: বাণিজ্য উপদেষ্টা

দেশে প্রচুর পরিমাণ পেঁয়াজের মজুত রয়েছে।

বর্তমানে সরকারের কাছে পেঁয়াজ আমদানির ২ হাজার ৮০০ আবেদন রয়েছে। এর দশ শতাংশ আমদানির অনুমোদন দেয়া হলে দেশ পেঁয়াজে সয়লাব হয়ে যাবে।

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আমরা বাজারে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। দেশে প্রচুর পরিমাণ পেঁয়াজের মজুত রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ উঠবে। তারপরও যদি আগামী চার-পাঁচ দিনের মধ্যে দাম না কমে তাহলে আমদানির অনুমোদন দেয়া হবে।

আজ দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বর্তমানে সরকারের কাছে পেঁয়াজ আমদানির ২ হাজার ৮০০ আবেদন রয়েছে। এর দশ শতাংশ আমদানির অনুমোদন দেয়া হলে দেশ পেঁয়াজে সয়লাব হয়ে যাবে। তবে দাম একেবারে কমে গিয়ে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আরও