বড়শিতে প্রায় ১৪ কেজির চিতল

উপজেলার সোনাপাতিল বাজারসংলগ্ন বারনই নদীতে মাছটি ধরা পড়ে ও নিলাম হয়।

নাটোরের নলডাঙ্গায় নদীতে তলটানা বড়শিতে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি প্রতি কেজি ১ হাজার টাকা দরে ১৩ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়। উপজেলার সোনাপাতিল বাজারসংলগ্ন বারনই নদীতে মাছটি ধরা পড়ে ও নিলাম হয়। বিশাল আকৃতির মাছটি দেখতে নদীর পাড়ে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে। স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতো গত বুধবার সন্ধ্যায় নৌকা নিয়ে তলটানা বড়শি পরীক্ষা করছিলেন তারা। এ সময় একটি বড়শিতে চিতল মাছটি আটকা পড়ে। বিক্রির জন্য মাছটি সোনাপাতিল চারমাথা মোড়ে নেয়া হয়। সেখানে দর-কষাকষির পর মাছটি ১৩ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়। তলটানা বড়শিতে নাইলনের সুতার সঙ্গে কয়েকটি বড়শি বাঁধা থাকে। ইট বা পাথর দিয়ে সুতাটি নদীর তলদেশে ডুবিয়ে রাখা হয়।

আরও