টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত চার

সখীপুর-সাগরদিঘি সড়কের কালিয়া বাজার আজ ভোর ৪টার দিকে এলাকায় ঘটে এ দুর্ঘটনা

টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।

উপজেলার সখীপুর-সাগরদিঘি সড়কের কালিয়া বাজার আজ ভোর ৪টার দিকে এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

সখীপুর থানার এএসআই মো. আল মামুন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় একটি বাঁশ বোঝাই ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি মুরগিবাহী পিকআপ ভ্যান এসে ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা চার আরোহীর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

আরও