চুয়াডাঙ্গায় একটি নতুন বাইসাইকেল বিক্রির দোকানে অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী।
আটক গাজী জাহিদ হাসানকে (৩৬) ওই দোকানের স্বত্বাধিকারী। সে জীবননগর উপজেলার নারায়ণপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণপাড়ার নুরুল ইসলামের ছেলে।
রোববার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল জীবননগর থানার মডেল মসজিদের পাশে গাজী জাহিদের নতুন বাইসাইকেল বিক্রির দোকানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি বিদেশী পিস্তল, দুটি গুলি, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক করা হয় দোকানের স্বত্বাধিকারী গাজী জাহিদ হাসানকে।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম অবৈধ। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।