রংপুরে জ্বিনের বাদশা দম্পত্তি গ্রেফতার

প্রলোভন দেখিয়ে ৭৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রংপুরে কথিত এক জ্বিনের বাদশা দম্পতিকে গ্রেফতার করেছে মহানগর ও জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এক অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-  সবুজ মিয়া ওরফে সবুজ মেম্বার (৪৩) এবং তার স্ত্রী পারভীন বেগম (৩৩)। আজ রোববার দুপুরে রংপুর মহানগর ও জেলা সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. আতাউর রহমান।

পুলিশ সুপার জানান, নগরের পশ্চিম বাবুখাঁ এলাকার ব্যবসায়ী মামুনুর রহমান বাদী হয়ে গত বছরের জুলাইয়ে মহানগর পুলিশের কোতোয়ালি থানায় অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা করেন। মামলার সবুজ মিয়া ওরফে সবুজ মেম্বার ও পারভীন বেগমের বিরুদ্ধে তিনি প্রতারণা ও প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন। মামলার বাদি মামুনুর রহমান নিজে।  মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে গ্রেফতার করে সিআইডি। মামলাটি সিআইডির তদন্তাধীন বলেও তিনি জানান।

আরও