চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যাংক থেকে বের হতেই ছিনতাইয়ের শিকার হয়েছেন এক বৃদ্ধ। গতকাল বেলা ১১টায় পৌর সদরের ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার মনসুর আহাম্মদ (৬০) বলেন, ‘দেড় লাখ টাকা উত্তোলন করে বের হয়ে ব্যাংকের মূল ফটকে পৌঁছলে দুজন মাস্ক পরিহিত যুবক হঠাৎ পকেটে হাত দিয়ে ১ লাখ টাকা নিয়ে আমাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।’