আরিচা-কাজিরহাট নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল

মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।

মানিকগঞ্জের আরিচা পাবনার কাজিরহাট নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।

গতকাল দুপুরে আরিচাঘাট থেকে ফেরি মতিউর রহমান ছেড়ে যায় পাবনার কাজিরহাট ঘাটের উদ্দেশে। অন্যদিকে কাজিরহাট থেকে অন্য একটি ফেরি ছেড়ে আসে আরিচাঘাটের উদ্দেশে।

পরীক্ষামূলকভাবে দুটি ফেরি চলাচল পরিদর্শন করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক। সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলাম তালুকদার, বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমানসহ বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, দুই পাড়ের ফেরিঘাটের কাজ পুরোপুরি শেষ হয়েছে। এছাড়া নৌপথকেও সচল করা হয়েছে। এখন পরীক্ষামূলকভাবে ফেরি চালনা করা হচ্ছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু করা হবে। এতে উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজতর হবে।

আরও