তিন বছর বিরতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের মেধাবী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২১, ২০২২ ও ২০২৩ সালের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ৪৮ শিক্ষার্থী এ পুরস্কার পাচ্ছেন।
এ উপলক্ষে ১৪ সেপ্টেম্বর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।