ঝিনাইদহে দুস্থ নারীদের কম্পিউটার প্রশিক্ষণ

দুস্থ, অসহায়, স্বামী পরিত্যক্তা, হতদরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থানমূলক কাজের প্রশিক্ষণের মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে ঝিনাইদহে দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে।

দুস্থ, অসহায়, স্বামী পরিত্যক্তা, হতদরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থানমূলক কাজের প্রশিক্ষণের মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে ঝিনাইদহে দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল দুপুরে শৈলকুপা উপজেলার কামান্না মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। সমাজসেবা অধিদপ্তর ও বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে দুই মাস। সংস্থার নির্বাহী চেয়ারম্যান আহমেদ পিপুলের সভাপতিত্বে ভার্চুয়ালি এ প্রশিক্ষণ উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শহীদুল ইসলাম।

আরও