ব্রাসেলসে ড. হাছান মাহমুদ

পরিবেশ গবেষণায় সহায়তা দিতে পারে বেলজিয়াম

পরিবেশ গবেষণায় বেলজিয়ামের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার দ্বার উন্মোচনের সম্ভাবনার কথা জানিয়েছেন ইউরোপ সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

পরিবেশ গবেষণায় বেলজিয়ামের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার দ্বার উন্মোচনের সম্ভাবনার কথা জানিয়েছেন ইউরোপ সফররত তথ্য সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক . হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাসেলসে হ্যাসেল্ট ইউনিভার্সিটি অব মাসমেখলেনের পরিবেশবিজ্ঞান কেন্দ্রে সে দেশের পরিবেশ, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন সবুজায়নবিষয়ক মন্ত্রী জাকিয়া খাত্তাবির সঙ্গে আলোচনা শেষে তথ্যমন্ত্রী কথা জানান। বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, পরিবেশবিজ্ঞান কেন্দ্রের রেক্টর অধ্যাপক বার্নার্ড হিউজডেন, পরিচালক রবার্ট ম্যালিনাসহ বিজ্ঞানী গবেষকরা সময় উপস্থিত ছিলেন।

বায়ুমণ্ডল মানবদেহের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ কমিয়ে আনা এবং পরিবেশবান্ধব সবুজ অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগামী দেশ বেলজিয়ামের প্রযুক্তিগত গবেষণা সহায়তা বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে উল্লেখ করে তথ্য সম্প্রচারমন্ত্রী বলেন, বিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও হ্যাসেল্ট ইউনিভার্সিটির সঙ্গে গবেষণা সহযোগিতার বন্ধনে আবদ্ধ হলে দেশের শিক্ষার্থীরাও বহুলাংশে উপকৃত হবে।

আরও