ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রী কার্যালয়ের

সংরক্ষিত সংসদীয় আসন-৩০৪-এর সদস্য রেহানা আক্তার রানু ফেনী জেলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্ভাব্যতা যাচাই ও পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে

ফেনীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে। এতে ফেনী জেলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সংরক্ষিত সংসদীয় আসন-৩০৪-এর সদস্য রেহানা আক্তার রানু ফেনী জেলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্ভাব্যতা যাচাই ও পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আরও